, , ,

তালতলীতে ভুয়া স্বাক্ষরে নিয়োগ, ৩ প্রধান শিক্ষক সহ ৪ জন কারাগারে

আবুল হাসান, বরগুনা:

বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া এতিম মঞ্জিল বালিকা দাখিল মাদ্রাসার অফিস সহকারী মোঃ সিদ্দিকুর রহমানের নিয়োগে ডিজির প্রতিনিধি ডক্টর আবুল কালাম আজাদ এর স্বাক্ষর জাল করা হয়েছে।

এ ঘটনায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইউসুফ আকন বাদী হয়ে কড়ইবাড়িয়া এতিম মঞ্জিল বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাহবুবুল আলম নাসির, নিয়োগ কমিটির সভাপতি ও ছোটবগী কমডেকা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক ওরফে রাজা মাস্টার, নিয়োগ বোর্ডের সদস্য এবং তালতলী ছালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. মোঃ হারুন অর রশিদ, ভুয়া স্বাক্ষরে নিয়োগপ্রাপ্ত অফিস সহকারী সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করে।

বিজ্ঞ আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে অফিসার ইনচার্জ তালতলী থানাকে এজাহারভুক্ত করার নির্দেশ দেয়। মামলাটি তালতলী থানায় নথিভুক্ত হওয়ার পরে জালিয়াতি মামলার আসামিরা বিজ্ঞ হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের জন্য জামিনে আসেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) জালিয়াতি মামলার ৪ আসামি চীফ জুডিশিয়ালে (বরগুনা) জামিনের আবেদন করলে আদালতের বিজ্ঞ বিচারক তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225