বরগুনায় মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

এমএইচ কিসলু, বরগুনা

বরগুনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা জেলা প্রশাসকের কার্যালয় সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে রোববার সকালে অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন নবাগত জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। সভায় বরগুনা জেলার সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তর প্রধানগণসহ অন্যান্য সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

জানা যায়, সভায় জেলার সার্বিক ডেঙ্গু পরিস্থিতি, স্বাস্থ্য ও চিকিৎসা পরিস্থিতি, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন বিভাগের গৃহীত প্রকল্প সমূহের সার্বিক অগ্রগতি পৌর সভাসমূহের কার্যক্রম, জেলার শিক্ষা,কৃষি, মৎস্য প্রাণিসম্পদ, পরিবার পরিকল্পনা সংক্রান্ত কার্যক্রম, তরুণ জনগোষ্ঠীর প্রশিক্ষণ, কর্মসংস্থান, বিদ্যুৎ পরিস্থিতি ও সাংস্কৃতিক কার্যক্রম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করে নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক করণ, প্রতিটি ভোট কেন্দ্রে প্রয়োজনীয় সংস্কার, মূল সড়ক ও ভোট কেন্দ্রে যাতায়াতের সংযোগ সড়ক সংস্কার, ভোট কেন্দ্র সমূহে সিসি ক্যামেরা স্থাপন, ভোট কেন্দ্র সমূহে বিদ্যুৎ সংযোগ স্থাপন ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের সহযোগিতা কামনা করেন। তিনি নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী আইন শৃঙ্খলা রক্ষা এবং জেলার উন্নয়নমূলক কাজসমূহ গতিশীল করার জন্য অনুরোধ করে উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে মিটিং শেষ করেন।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225