, ,

বরগুনায় ডাকাত সোহাগ গ্রেপ্তার: লুন্ঠিত মালামাল মিলতে পারে শীগগিরই



রাকিবুল ইসলাম রাজন, বরগুনাঃ

​বরগুনা জেলার সদর থানায় সংঘটিত এক দুর্ধর্ষ ডাকাতি মামলার প্রধান পলাতক ডাকাত সরদার মো. সোহাগ মল্লিককে (৪০) গ্রেফতার করেছে র‍্যাব-৮, সিপিসি-১। দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে বরগুনার সোনাখালী শিপের খাল এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব-৮, সিপিসি-১ এর স্কোয়াড্রন লিডার রাশেদ-এর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল গতকাল, ২৪ নভেম্বর ২০২৫ তারিখে আনুমানিক সন্ধ্যা ৫:৫০ ঘটিকায় বরগুনা সদর থানাধীন সোনাখালী শিপের খাল এলাকায় অভিযান পরিচালনা করে। ওই এলাকার জনৈক হাসান শিকদারের মুদি দোকানের সামনে থেকে ডাকাত সরদার মো. সোহাগ মল্লিক-কে (পিতা: মৃত মোজাফ্ফর মল্লিক, সাং- মনসাতলী শশাতলা) গ্রেফতার করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট ২০২৫ তারিখ দিবাগত রাত আনুমানিক ১:৩০ ঘটিকার সময় বরগুনা থানাধীন এক প্রবাসী পরিবারের বসতঘরে এই ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। অভিযোগকারী গৃহিণী মোসাঃ হাফসার (২৪) দেওয়া বিবরণ অনুযায়ী, তার স্বামী ও পিতা মালয়েশিয়া প্রবাসী হওয়ায় তিনি তার মায়ের সাথে বাবার বাড়িতে বসবাস করেন।

​রাত প্রায় ১:৩০ ঘটিকার সময় অজ্ঞাতনামা ০৫ জন ডাকাত বাদীর বসত ঘরের পূর্ব পাশের বারান্দার জানালার সিক ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে গৃহকর্ত্রী এবং তার পরিবারের সদস্যদের জিম্মি করে। ডাকাত দলের সদস্যরা হাতে থাকা দা ও শাবল দিয়ে বাদী ও ঘরে থাকা অন্যান্য সদস্যদের এলোপাথারিভাবে পিটিয়ে জখম করে। এ সময় তারা পরিবারের লোকজনের শ্লীলতাহানি করারও চেষ্টা করে।

​ডাকাতদল পরিবারের লোকজনকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ঘর থেকে কয়েক ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন, রাউটার, আয়রন মেশিন, চুল কাটার মেশিন, পাওয়ার ব্যাংক, চার্জার ও নগদ ৪০,০০০ টাকা লুণ্ঠন করে নিয়ে যায়। লুণ্ঠিত মালামালের আনুমানিক মূল্য ৬,৯৮,২৯৯/- (ছয় লক্ষ আটানব্বই হাজার দুইশত নিরানব্বই) টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

​এই ঘটনার পরিপ্রেক্ষিতে গৃহিণী মোসাঃ হাফসা নিজে বাদী হয়ে বরগুনা জেলার তালতলী থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঘটনার পর থেকেই এই মামলার প্রধান অভিযুক্ত ডাকাত সরদার সোহাগ মল্লিক পলাতক ছিলেন।
​গ্রেফতারকৃত ডাকাত সরদারকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরগুনা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225