ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা সহ ১৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা।

হাফিজুর রহমান খান, বরগুনাঃ

ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ কাজিমউদ্দীন সহ ১৩ জনের বিরুদ্ধে বরগুনা আদালতে মামলা দায়ের করেছেন জাহাঙ্গীর নামের এক ভুক্তভোগী।

গত ২৩/১২/২০২৫ ইং তারিখে তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালত সমন জারি করেন। আগামী ৮ /২/২০২৬ তারিখে আসামিদেরকে বিজ্ঞ আদালতে হাজির হওয়ার জন্য আদেশ প্রদান করেন। বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রট আমলী আদালত, বরগুনা এর বিচারক মোঃ মনিরুজ্জামান। যাহার মামলা নং সি আর ১৬৬০/২০২৫ ধারা ৪০৬/৪২০/৪০৮/৫০৬ মাঠ কর্মীও এমপ্লোয়ারদের পারিশ্রমিক (বেতন) না দেওয়ায় আত্মসাৎ এর দায়ে প্রতারনা ও সিটিং মামলা হয়েছে। বর্তমানে মামলা চলমান রয়েছে।

বাদী মোঃ জাহাঙ্গীরের দাবি যাহাতে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরে শ্রম আইনে দরখাস্ত করেও কোন সুফল না পাওয়ায় বাধ্য হয়ে তিনি আদালতের আশ্রয় নিয়েছেন, এছাড়াও কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বহুবার মৌখিক আবেদন জানিয়েছেন। কোন প্রকার সাড়া না পেয়ে বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হন। যাহাতে আদালতের মাধ্যমে তিনি একটি ন্যায় বিচার পান। এটি তার একমাত্র প্রত্যাশা।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225