বরগুনায় প্রাইভেটকার অটোরিক্সা সংঘর্ষ নিহত ১, আহত ২

বরগুনা প্রতিনিধি:

বরগুনা-বাকেরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সোনারবাংলা এলাকায় প্রাইভেটকার ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তাওহিদুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাওহিদুল ইসলামের বাড়ি বরগুনা সদর উপজেলার ১নং বদরখালী ইউনিয়নের কাটাখালি গ্রামে।

পুলিশ জানায়, গাজী টেলিভিশনের লোগো সংবলিত একটি প্রাইভেটকার গৌরিচন্না এলাকা থেকে বরগুনার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তাওহিদুল মারা যান।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে বাবলু নামে একজনের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মো. হাসনাইন পারভেজ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

Leave a Reply

  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225