দক্ষিন খাজুরতলা বাহরুল উলুম বালিকা দাখিল মাদ্রাসায় নিয়োগে অনিয়মের অভিযোগ

বরগুনা প্রতিনিধিঃ

বরগুনা সদর উপজেলাধীন ২ নং গৌরীচন্না ইউনিয়নের দক্ষিন খাজুরতলা বাহরুল উলুম বালিকা দাখিল মাদ্রাসায় চতুর্থ শ্রেণী কর্মচারী অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গিয়েছে।

নিয়োগ পরীক্ষাটি গত ১২ সেপ্টেম্বর (শনিবার) বেলা তিনটার দিকে অনুষ্ঠিত হয়েছে। নিয়োগে একজন ডিজি প্রতিনিধি, উপজেলা শিক্ষা অফিসার, ভারপ্রাপ্ত সুপার উপস্থিত থাকলেও তিনজন শিক্ষক প্রতিনিধির দুইজনই অনুস্থিত ছিল। তারা নিয়োগ সম্পর্কে কোন কিছুই জানেন না। প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক যারা আছেন তারা কেউই জানেন না এই নিয়োগ সম্পর্কে।

নিয়োগ সংশ্লিষ্ট বিষয়ে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোঃ মাহবুবুর রহমান কোন কথাই বলতে রাজি নয় এবং নিয়োগ সংশ্লিষ্ট কোন তথ্য দিতে রাজি নন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলার পরেও তিনি কোন তথ্য দেননি। তবে তিনি বলেছেন মাদ্রাসার সভাপতির নির্দেশই তিনি সবকিছু করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অফিস সহায়ক পদে নিয়োগ পাওয়া মো: কাইউম ভারপ্রাপ্ত সুপারের বাড়ির পাশের লোক। তাই তাকে নিয়োগ দেয়া হয়েছে বলে জানাযায়।

অত্র প্রতিষ্ঠানের সহকারী মৌলভী মোঃ আলতাফ হোসেন বলেন, অফিস সহায়ক পদে একজন নিয়োগ হয়েছে বিষয়টা আমি জানিনা। আমি নিয়োগ বোর্ডের শিক্ষক প্রতিনিধি ছিলাম।কিন্তু আমাকে কোন কিছুই জানানো হয়নি এবং আমি নিয়োগ পরীক্ষায় ছিলাম না। কিভাবে কি প্রক্রিয়ায় নিয়োগ দিয়েছেন সেটা সহ সুপার ভালো করে জানেন।

মাদ্রাসার অন্যান্য শিক্ষকরা বলেন, নিয়োগ বিষয় আমরা কিছুই জানিনা। নিয়োগের দুইদিন পরে আমরা জানতে পারি আমাদের প্রতিষ্ঠানে একজন অফিস সহায়ক নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত কাইউম নিয়োগের ১০ থেকে ১২ দিন পরে প্রতিষ্ঠানে যোগদান করেন।

নিয়োগের বিষয়ে মাদ্রাসার সভাপতি মো: আনিসুর রহমান মিলন এর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিহাদ হাসান বলেন, দক্ষিণ খাজুরতলা বাহারুল উলুম বালিকা দাখিল মাদ্রাসায় অফিস সহায়ক পদে একটি নিয়োগ হয়েছে। নিয়োগ পরীক্ষায় ডিজি প্রতিনিধি ছিল এবং আমিও উপস্থিত ছিলাম। আমরা পরীক্ষা নিয়েছি রেজাল্ট দিয়ে চলে এসেছি। নিয়োগ সংশ্লিষ্ট বিষয়ে কোন অনিয়ম দুর্নীতি সম্পর্কে আমরা কিছুই জানিনা।

Facebook Comments Box

Leave a Reply

  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225