মোঘল সুমন শাফকাত, বানারীপাড়াঃ
বানারীপাড়ায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩ মাদক কারবারীকে আটক করা হয়েছে। ১৫ আগষ্ট দুপুরে উপজেলার চাখার ইউনিয়নের বড় ভৈৎসর গ্রামের রশিদ মীরের বাড়ীর পিছন থেকে একই এলাকার আঃ হাকিম মীরের ছেলে সোহেল মীর, বাঘরা গ্রামের কালাম বেপারীর ছেলে ছনির ও চিড়াপারার জাহাঙ্গীর সিকদারের ছেলে জাহিদুল ইসলামকে গাঁজা সহ আটক করে পুলিশ। এ সময় আটক কৃতদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা পাওয়া যায় যাহার অবৈধ বাজার মূল্য ২ হাজার টাকা। মাদক বিরোধী এ অভিযানে অংশ নেয় বানারীপাড়া থানার এসআই অপূর্ব চন্দ্র দাস, এএসআই মো. আওলাদ হোসেন, মো. ওয়াদুদ. মো. জাকির হোসেন ও মো. আমিনুল ইসলাম। ১৬ আগষ্ট সকালে আটক কৃত ওই ৩ আসামীর বিরুদ্ধে এসআই মো. মুনিরুজ্জামান বাদী হয়ে মামলা করে তাদেরকে বরিশাল কোর্টে প্রেরন করেন।







