স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরগুনা জেলা শাখার আহবায়ক কমিটি গঠিত হয়েছে। এতে এ্যাড. সুশান্ত কুমার বেপারী কে আহবায়ক ও জয়দেব রায় কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
গত ২৭ জানুয়ারী বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি জে এল ভৌমিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার স্বাক্ষরিত কেন্দ্রীয় কমিটির প্যাডে বরগুনা জেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির চিঠির সূত্রে জানাগেছে, বরগুনা জেলা কমিটি দুই বছরের জন্য গঠন করা হয়েছিল। ইতোমধ্যে কমিটির মেয়াদকাল উত্তীর্ণ হওয়ার কারণে গঠনতন্ত্রের ৮(খ.৫) ধারা মোতাবেক পূর্ববর্তি কমিটি বাতিল করে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটি আগামী ৯০ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে পুর্নাঙ্গ কমিটি গঠন করবেন।







