তালতলীতে গাছে ঝুলে থাকা যুবকের লাশ উদ্ধার

তালতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার তালতলী উপজেলার উত্তর সওদাগর পাড়া গ্রামে একটি রেন্ট্রি গাছে ঝুলন্ত অবস্থায় মো. সিদ্দিকুর রহমান (৪৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১২ জুলাই) সকালে রাখাইন চোংমোর বাড়ির পাশে একটি বাগানে স্থানীয়রা প্রথমে মরদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে তালতলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত সিদ্দিকুর রহমানের বাড়ি আমতলী উপজেলার আমরাগাছিয়া গ্রামে। তবে তিনি দীর্ঘদিন ধরে তালতলীর সওদাগর পাড়ায় তার শ্বশুর জদেব আলী ব্যাপারীর বাড়িতে বসবাস করছিলেন।

স্থানীয়রা জানায়, সিদ্দিক একজন জেলে শ্রমিক ছিলেন এবং স্বপন ফকিরের ট্রলারে কাজ করতেন। অভাব-অনটন তার নিত্যসঙ্গী ছিল। মাঝেমধ্যে স্থানীয় ছালাম দোকান এর সামনেও তাকে হতাশ হয়ে বসে থাকতে দেখা যেত।

সিদ্দিকের স্ত্রী মাসুমা আক্তার বলেন, দীর্ঘদিন ধরে কাজ না থাকায় সে হতাশায় ভুগছিল। দুই মেয়েকে নিয়ে সংসার চালাতে গিয়ে আমরা দিশেহারা হয়ে পড়েছিলাম।

পরিবারের দাবি, চরম দারিদ্র্য, বেকারত্ব ও মানসিক চাপ থেকে মুক্তির পথ না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন সিদ্দিক।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহ জালাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে বরগুনা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225