,

অসহায়, দুঃস্থ ও অনগ্রসর মানুষের চিকিৎসা সহায়তায় বাংলাদেশ নৌবাহিনী

জহিরুল হক, বরগুনা :

সামাজিক দায়িত্ববোধ ও মানবিক সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী প্রাকৃতিক দূর্যোগসহ বিভিন্ন পরিস্থিতিতে উপকূলীয় ও দূর্গম অঞ্চলে নিয়মিতভাবে সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। তারই ধারাবাহিকতায় বরগুনা জেলার বামনা উপজেলায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছে বাংলাদেশ নৌবাহিনী।

২৮ জুলাই (সোমবার) কমান্ডার খুলনা নৌ অঞ্চলের তত্ত্বাবধানে এবং সংশ্লিষ্ট নৌ কন্টিনজেন্টসমূহের ব্যবস্থাপনায় জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর অংশ হিসেবে বরগুনা জেলার বামনা উপজেলার সরোয়ারজান পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে নৌবাহিনীর অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক দল বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।

দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পেইনে বামনা উপজেলার স্থানীয় এবং আশপাশের বিভিন্ন এলাকা হতে আগত নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী উল্লেখযোগ্য সংখ্যক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। উক্ত চিকিৎসা ক্যাম্পে সাধারণ রোগের পাশাপাশি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদেরও চিকিৎসা প্রদান করা হয়।

বাংলাদেশ নৌবাহিনী তাদের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ইতিপূর্বেও নৌবাহিনী দুর্গম উপকূলীয় ও প্রত্যন্ত অঞ্চলে দূর্যোগকালীন সময়ে প্রতিকূল পরিস্থিতি থাকা সত্ত্বেও অসহায় মানুষদের চিকিৎসা সেবা প্রদান করেছে এবং ভবিষ্যতেও বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে খুশি চিকিৎসা সেবা নিতে আসা সেবা প্রার্থীরা। এমন উদ্যোগের প্রশংসা করার পাশাপাশি কার্যক্রম অব্যহত রাখার দাবী সাধারণ মানুষের।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225