,

বরগুনায় কৃষক সংগঠনের মাঝে সেচ পাম্প বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ শফিউল আলম

জহিরুল হক, বরগুনা :

বরগুনা সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষক সংগঠনের মাঝে এলএলপি (সেচ পাম্প) বিতরণ করেন বরগুনা জেলা প্রশাসক মোঃ শফিউল আলম।

১৯ আগস্ট (মঙ্গলবার) সকাল ১১:৩০ মিনিটে বরগুনা সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরগুনা সদর উপজেলা এর বাস্তবায়নে ১৬ টি কৃষক সংগঠনের মাঝে ১৬ সেট এলএলপি তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ শফিউল আলম।

এলএলপি বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াসিন আরাফাত রানা।

উপজেলা কৃষি অফিসার মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সরকারি এ সম্পত্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। এটি যাতে কারো ব্যক্তিগত সম্পদ না হয় সে বিষয়ে খেয়াল রেখে সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তা নিয়মিত তদারকি করবেন। সরকার যে উদ্দেশ্যে প্রকল্প হাতে নিয়েছে তা সফল করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, এটি কোন একক ব্যক্তির জন্য বরাদ্দ দেয়া হয়নি। প্রতিটি কৃষক গ্রুপের সকল সদস্য এর সমান সুবিধা পাবেন। প্রতিটি গ্রুপে সভা করে সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তাকে দ্রুত এর ব্যবহারবিধি গ্রুপের সবাইকে অবহিত করা নির্দেশনা প্রদান করেন।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225