আমতলীতে সিআরসিপি’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত


ফসল পাটোয়ারী, বরগুনাঃ

বে-সরকারী সংস্থা এনএসএস’র উদ্যোগে স্টার্ট ফান্ডের সহযোগীতায় সিআরসিপি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খাঁন।
এনএসএস’র নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্নার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন আমতলী সরকারী কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক মোঃ আনোয়ার হোসেন আকন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সফিউল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপ কুমার পাল, সিপিপির সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান, প্রেসক্লাব সভাপতি মোঃ রেজাউল করিম, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, সাংবাদিক এসএম নাশির মাহমুদ ও এম সাইদ খোকন। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম লিটন, সিপিপির সাবেক টিম লিডার ইউপি সদস্য আব্দুল ওহাব। প্রকল্প উপস্থাপন করেন এমপাওয়ার প্রকল্পের সমন্বয়কারী তাজমেরী জাহান লিখন। সভায় উপজেলা, ইউনিয়ন টিম লিডার, জনপ্রতিনিধি, শিক্ষক ও ইয়ুথ ভলান্টিয়ারসহ ৪০ জন অংশ নেয়।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225