
বরগুনা প্রতিনিধি:
বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে গণশুনানির মাধ্যমে চিকিৎসা ভাতা প্রদান করা হয়েছে। বরগুনা জেলা প্রশাসক মোঃ শফিউল আলম এর সভাপতিত্বে জেলার বিভিন্ন এলাকা থেকে অসুস্থ প্রতিবন্ধী রোগীদের কে নিয়ে এ গণশুনানির আয়োজন করা হয়।
২৭ আগস্ট বুধবার বেলা ২ টায় জেলা প্রশাসকের কার্যালয় হলরুম “পায়রায় ” গনশুনানি অনুষ্ঠান শুরু হয়। জেলা প্রশাসক নিজেই এ সকল অসুস্থ প্রতিবন্ধী রোগীদের সাথে চিকিৎসা সেবার বিষয়ে আলোচনা করেন। তিনি তাদেরকে দেখে শুনে অসুস্থ প্রতিবন্ধীদের মাঝে চিকিৎসার জন্য ৫৫ জন রোগীদের আর্থিক সহযোগিতা প্রদান করেন।
এ গণশুনানিতে উপস্থিত ছিলেন বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম হারুন আর রশিদ রিংকু ও সাধারণ সম্পাদক গোলাম হায়দার স্বপন প্রমুখ।






