বর্ণাঢ্য আয়োজনে বরগুনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বরগুনা প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিকাল ৫টায় রমনা রেস্তোরাঁয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠের মাধ্যমে বিএনপির যাত্রা শুরু।

দীর্ঘ দেড় যুগ পর অনুকূল পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে বিএনপি। গত বছরের ৫ই আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রাণ ফিরে পায় দলটি

র‍্যালি ও সমাবেশসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে বরগুনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (০১ সেপ্টেম্বর) সকাল ৭টায় স্থানীয় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। সকাল সাড়ে ৭টায় দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমালা অর্পণ করা হয়। পরে বেলা ১১টায় দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে শহর প্রদক্ষিন শেষে পৌরমার্কেট চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নূরুল ইসলাম মণি। সমাবেশে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ উজ জামান মামুন মোল্লা, জেলা বিএনপি’র সবেক সহ-সভাপতি ফজলুল হক মাস্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক কে এম সফিকুজ্জামান মাহফুজ, এস এম হুমায়ূন হাসান শাহিন, অ্যাড. মোঃ রেজবুল কবির জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব এড. আব্দুল ওয়াসী মতিন সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মণি বলেন, সরকার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী আগামী বছরে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, সেটি যাতে কোনভাবেই বাধাগ্রস্ত না হয় সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে আমাদেরকে শপথ নিতে হবে যেন কোন অবস্থাতেই দেশে আবার স্বৈরাচার প্রতিষ্ঠিত না হয়। তিনি আরও বলেন, আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি জয়ী হলে দেশে একটি জাতীয় সরকার গঠন করা হবে। জাতীয় সরকারে সব দলের অংশগ্রহণ করার সুযোগ রয়েছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে সে বিষয়ে সকলকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানিয়েছেন।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225