,

বরগুনায় পাঁচ ঘন্টায় হত্যার রহস্য উদঘাটন গ্রেপ্তার ২: পুলিশ সুপারের সংবাদ সম্মেলন

জহিরুল হক, বরগুনা:
বরগুনার বামনা উপজেলার রামনা ইউনিয়নের পশ্চিম বলইবুনিয়া থেকে আজিজ (২৫) নামের এক অটোরিকশা চালককের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৮ টার দিকে এ ঘটনাটি ঘটে। এরপর পুলিশ এ ঘটনার ৫ ঘণ্টার মধ্যেই রাত ১ টার দিকে পিরোজপুরের ভান্ডারিয়া এলাকা থেকে ঘাতকদের গ্রেফতার করেছে। এ ছাড়াও এ হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি ও ছিনতাই হওয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে শুক্রবার বিকেল ৫.৩০ পুলিশ সুপারের কার্যালয়ে একটি প্রেস ব্রিফিং করেছেন পুলিশ সুপার বরগুনা মোহাম্মদ আল মামুন শিকদার।

পুলিশ সুপার জানান, গত ১১ সেপ্টেম্বর রাত্র অনুমান ১৯:৫০ ঘটিকায় বরগুনা জেলার বামনা থানাধীন ৩ নং রামনা ইউনিয়নের পশ্চিম বলইবুনিয়া ঈদগাহ ময়দান সংলগ্ন পাকা রাস্তার পাশে ডোবার মধ্যে একটি মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় এক ব্যক্তি বামনা থানা পুলিশকে সংবাদ দেয়। তাৎক্ষনিক অফিসার ইনচার্জ, বামনা থানা ঘটনাস্থলে উপস্থিতে হয়ে স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদে তারা অটোচালক মোঃ আজিজুলের মৃতদেহ সনাক্ত করে। পুলিশ প্রাথমিকভাবে ধারনা করে অজ্ঞাতনামা ছিনতাইকারী যাত্রী বেশে অটো রিক্সায় উঠে ধারালো চাকু দিয়ে জবাই করে তাকে হত্যা করে লাশ ঈদগাহ ময়দানের পার্শ্ববর্তী পাকা রাস্তার পাশে ফেলে রেখে অটো রিক্সাটি নিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে বর্ণিত হত্যাকান্ডের ঘটনা ও অটো রিক্সা ছিনতাইয়ের বিষয়ে পুলিশ সুপার, বরগুনাকে অবহিত করা হলে পুলিশ সুপার বরগুনা জনাব মোহাম্মদ আল মামুন শিকদার অতিরিক্ত পুলিশ সুপার, পাথরঘাটা সার্কেল জনাব সাহেদ আহমেদ চৌধুরী ও জনাব হারুন অর রশিদ, অফিসার ইনচার্জ, বামনাদ্বয়কে মামলা গ্রহণ পূর্বক আসামী সনাক্ত করে গ্রেফতার ও ছিনতাই হওয়া অটো রিক্সা উদ্ধারের জন্য যৌথভাবে টিম গঠন করে অভিযান পরিচালনা করার সার্বিক দিক নির্দেশনা প্রদান করে। সেমতে বামনা থানা পুলিশ ভিকটিমের লাশ উদ্ধারপূর্বক ময়না তদন্তের জন্য থানা হেফাজতে নেন। পরবর্তীতে পুলিশ সুপার জনাব মোহাম্মদ আল মামুন শিকদার এর সার্বিক নিদের্শনায় তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য ব্যবহার করে হত্যাকান্ড সংঘটিত হওয়ার মাত্র ০৫ (পাঁচ) ঘন্টার মধ্যে পিরোজপুর জেলার ভান্ডারিয়া কাঠালিয়া মহাসড়কের সংযোগস্থল শিকদারের গ্যারেজ’ নামক এলাকা হতে রাত অনুমান ০১.০০ ঘটিকায় আসামি মোঃ সাইফুল ইসলাম ও মোঃ হৃদয়কে ছিনতাই হওয়া অটো রিক্সাসহ উদ্ধার ও গ্রেফতার করতে সক্ষম হয়। আসামীদের স্বীকারোক্তি মোতাবেক এবং তাদের দেখানো মতে হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো চাকুটি বরগুনা জেলার বামনা থানাধীন ঘটনাস্থলের নিকটবর্তী জঙ্গল হতে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা আন্তঃজেলা ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য বলে জানা যায় এবং তাদের বিরুদ্ধে বরগুনা জেলায় মাদকসহ অন্যান্য একাধিক মামলা রয়েছে। আসামীদেরকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। বর্তমানে আসামীদ্বয় থানা হেফাজতে আছে। গ্রেফতারকৃত আসামীদ্বয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ণিত ঘটনার বিষয়ে স্বীকারোক্তি দেন। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা গ্রেফতারকৃত দুইজন ও অজ্ঞাতনামা আরো দুইজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। উক্ত ঘটনা সংক্রান্তে জড়িত আরোও আসামীদের সনাক্তসহ গ্রেফতারের জন্য বামনা থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225