
হাফিজুর রহমান, বরগুনাঃ
বাংলাদেশ জাতীয় দল বিএনপির দলীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান কর্নেল হারুনুর রশিদ খান (অবঃ)। ১৬ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি তারিখ রোজ মঙ্গলবার বেতাগী উপজেলার ৩নং হোসনাবাদ ইউনিয়নের বাধঘাট বাজারে ধানের শীষের পক্ষে প্রচারণা করেন কর্নেল হারুনুর রশিদ খান পিএসসি, এমএসসি, ইউএন বিএম (অবঃ)। এ সময় তার সাথে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বাজারের মানুষের সাথে কুশল বিনিময় করেন তিনি। সাধারণ মানুষের অসুবিধার কথা শুনেন। বাজারে উপস্থিত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা সৎ এবং নিষ্ঠাবান প্রার্থী চাই। কর্নেল হারুনুর রশিদ খান অত্যন্ত সৎ মানুষ। আমরা বেতাগীবাসী তাকেই এমপি হিসেবে দেখতে চাই। আমরা তার সাথে আছি এবং ভবিষ্যতেও থাকবো।
ধানের শীষের পক্ষে প্রচারণার সময় কর্নেল হারুনুর রশিদ খান সকল কে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান।






