, ,

ভূয়া নিবন্ধন সনদে ৯ বছর চাকরী

ইসহাক জুয়েলঃ

বরগুনার আমতলীতে জাল ও ভুয়া নিবন্ধন সনদ দিয়ে ৯ বছর ধরে চাকরী করার অভিযোগ উঠেছে সহকারী শিক্ষকের বিরুদ্ধে।

খোজ নিয়ে জানা যায়, আমতলী উপজেলার দক্ষিন তক্তাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ব্যবসায় শিক্ষা) পদে মোঃ খিঞ্জিরুল ইসলাম ২০১৫ সালের ১৬ নভেম্বর  নিয়োগ পান। তিনি ২০১৫ সালের ২১ নভেম্বর উক্ত পদে যোগদান করেন।

তৎকালীন ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষকের সহায়তায় সহকারী শিক্ষক (ব্যবসায় শিক্ষা) মোঃ খিঞ্জিরুল ইসলাম নিবন্ধন সনদ জাল ও ভুয়ার বিষয়টি গোপন করে নিয়োগ গ্রহণ করেন।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য মতে সহকারী শিক্ষক (ব্যবসায় শিক্ষা) মোঃ খিঞ্জিরুল ইসলামের শিক্ষক নিবন্ধন নং- ৩১১৩২৭৮০ (৮ম নিবন্ধন ২০১২)। প্রকৃতপক্ষে উক্ত নিবন্ধন নম্বরটি অনলাইনে অনুসন্ধান করলে দেখা যায় বিধান চন্দ্র নাগ এর নাম আসে।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মোঃ খিঞ্জিরুল ইসলামের কাছে মুঠোফোনে অভিযোগের বিষয় জানতে চাইলে তিনি নিজেকে সাংবাদিক দাবী করে অভিযোগের বিষয় বক্তব্য দিবেন না বলে জানান। তিনি আরো বলেন আপনারা নিউজ করলে আমি আমার মত ব্যবস্থা নেব।

প্রধান শিক্ষক আলহাজ্ব এ বি এম আঃ সোবাহানের কাছে সহকারী শিক্ষক মোঃ খিঞ্জিরুল ইসলামের নিবন্ধনের বিষয় জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমার কিছু যানা নাই। তার নিয়োগ আমার সময়ে হয়েছে। আপনে আপনার কায়দায় বক্তব্য দেন। আমি কোন বক্তব্য দেব না। যেহেতু উনি আমার নাতি। তাহলে আমাদের পারিবারিক একটা দন্দ সৃষ্টি হইবে। উনি আমার চাচাত ভাইয়ের নাতি। প্রতিষ্ঠাতার নাতি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ জিয়াদ হাসান বলেন, আমি তথ্যটি জানলাম। আমি ঐ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও কমিটিকে অবহিত করি। তারা যদি যাচাই বাছাই করে দেখে ঘটনা সত্য। তখন তারা ডিপার্টমেন্টকে অবহিত করবে।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225