
বিশেষ প্রতিনিধি:
ভোলার সড়কে দিন দিন বাড়ছে CNG রিকশার সংখ্যা। একদিকে যেমন শহরের দূরপাল্লার যানবাহন সংকট কিছুটা লাঘব হচ্ছে, অন্যদিকে এসব যানবাহনই এখন পরিণত হয়েছে জনসাধারণের জন্য এক নতুন আতঙ্কে।
বিশেষ করে ভোলা-চরফ্যাশন মহাসড়ক টি অত্যন্ত সুন্দর, চওড়া, কোন খানাখন্দ না থাকায় CNG রিকশা চালকরা হয়ে উঠেছেন আরো বেপরোয়া।
স্থানীয়রা জানান, অধিকাংশ CNG রিকশা বেপরোয়া গতিতে চালিয়ে চলাচলের সময় সাধারণ মানুষের জীবন হুমকির মুখে ফেলছেন। শহরের ব্যস্ততম পয়েন্ট গুলোতে যত্রতত্র যাত্রী উঠানো-নামানো, ভোলা চরফ্যাশন মহা সড়কে প্রতিটি CNG রিকশা বেপরোয়া গতিতে চলাচল করে বলে জানান স্থানীয়রা। বেপরোয়া চলাচলের কারনে সড়কের পাশের স্কুল, কলেজ, মাদ্রাসা গুলোর শিক্ষার্থীদের মধ্যে চরম ভয় কাজ করছে বলে জানান এক শিক্ষার্থী।
গত এক মাসে ভোলার সদর সহ চরফ্যাশন মহা সড়কের বিভিন্ন স্থানে অন্তত ৭টি ছোট-বড় দুর্ঘটনার খবর পাওয়া গেছে, যার বেশিরভাগেই CNG রিকশাই দায়ী বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
এক পথচারী বলেন, আমরা রাস্তা দিয়ে ঠিকমতো হাঁটতেই পারি না। হঠাৎ পিছন থেকে একটা CNG এসে খুব কাছে দিয়ে চলে যায়। খুব ভয় লাগে এখন রাস্তায় নামতে।
আরো একজন পথচারী জানান, এরা মূল সড়কে এমন ভাবে চলাচলা করেন যে একটির পিছিনে আরেক টি বেপরোয়া গতিতে ছুটেন, কোন কারনে সামনের একটি ব্রেক করলেই ঘটে দুর্ঘটনা।
এসব সমস্যা দূর করতে হলে সড়কে নিয়মিত ট্রাফিক পুলিশ মোতায়েন, লাইসেন্স বিহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং CNG রিকশার চলাচলে সুনির্দিষ্ট নিয়ম চালু করা জরুরি বলে মনে করেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এখনই যদি এই বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে না আনা হয়, তাহলে সামনে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে।






