,

কোরআনের আলোয় মানবতার বন্ধন: টাঙ্গাইলে গ্লোবাল ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের কোরআন বিতরণ ও মধ্যাহ্নভোজের আয়োজন

বিশেষ প্রতিনিধি:
৬ অক্টোবর (সোমবার) ইসলাম ও মানবতার মিলনে এক অনন্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো গ্লোবাল ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন আয়োজিত পবিত্র কোরআন শরিফ বিতরণ ও মধ্যাহ্নভোজ কর্মসূচি।

দেশব্যাপী পবিত্র কোরআন শরিফ বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে এই আয়োজনটি অনুষ্ঠিত হয় টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার সল্লা, জাবরাজান মাদ্রাসায়ে মুহাম্মাদিয়া তে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে কোরআন শরিফ বিতরণের পাশাপাশি আয়োজন করা হয় সৌহার্দ্যপূর্ণ মধ্যাহ্নভোজেরও।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ মিরাজ হোসেন।
তিনি বলেন, পবিত্র কোরআন শরিফ মানব জীবনের পূর্ণাঙ্গ দিক নির্দেশনা। এর আলোকে জীবন গঠনই আমাদের প্রকৃত মুক্তির পথ। তরুণ প্রজন্মকে কোরআনের শিক্ষা ও নৈতিকতার আদর্শে উদ্বুদ্ধ করতে পারলেই একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।

তিনি আরও জানান, গ্লোবাল ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন শুরু থেকেই মানবকল্যাণে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও দেশব্যাপী কোরআন শরিফ বিতরণ কার্যক্রম আরও সম্প্রসারিত করবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়ক মোঃ কামরুল ইসলাম, মোঃ শাহ আলম, স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ। বক্তারা গ্লোবাল ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন শরিফ তুলে দেওয়া হয় এবং উপস্থিত সবাই আন্তরিকতার সঙ্গে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225