
বিশেষ প্রতিনিধি:
নেপালের সাবেক সংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী এবং গ্লোবাল পার্লামেন্টারিয়ানস ফোরাম ফর ইভালুয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য আনন্দ প্রসাদ পোখরেলকে মালদ্বীপের রাজধানী মালের ভেলেনা আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
তিনি মানব সম্প্রীতির সম্মেলনে যোগ দিতে মালদ্বীপে পৌঁছান, যেখানে এশিয়ার ৫০টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।
বিমানবন্দরে তাকে স্বাগত জানান এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিটের নির্বাহী পরিচালক গোলাম ফারুক মজনু, গ্লোবাল ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল মান্নান, গ্লোবাল স্টার কমিউনিকেশনের চেয়ারম্যান আর কে রিপন, সোলার প্রোজেক্ট ডেভেলপমেন্ট এন্ড ইঞ্জিনিয়ারিং (SPDE)-এর ব্যবস্থাপনা পরিচালক মাইনুল ইসলাম নাঈম, অগ্রগামী গ্রুপের সহকারী ব্যবস্থাপনা পরিচালক শুভঙ্কর সেন শুভসহ মালদ্বীপের স্থানীয় সাংবাদিকবৃন্দ।
মানব সম্প্রীতির এই সম্মেলনে নেপালের সাবেক এই মন্ত্রীর অংশগ্রহণ দক্ষিণ এশিয়ায় শান্তি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।






