বরগুনায় জমি সংক্রান্ত বিরোধে নারীসহ আহত-২

এমএইচ কিসলু, বরগুনা
জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুইজন আহত হয়েছেন। বরগুনা সদর উপজেলার ফুলঝুরি ইউনিয়নের ডৌয়াতলা এলাকায় বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।আহতরা হলেন, মোসাঃ নুরুন নাহার (৫২) ও তার স্বামী মোঃ গিয়াস উদ্দিন (৬০)। তারা ওই এলাকার স্থায়ী বাসিন্দা।

জানা যায়, গিয়াস উদ্দিন তার জমিতে প্রতিপক্ষরা জোরপূর্বক খুঁটি পুঁততে আসে। তিনি বাধা দিলে গিয়াস উদ্দিন ও তার স্ত্রী নুরুন্নাহারকে মারধর করে। লাঠির আঘাতে গিয়াস উদ্দিনের মাথা ফেটে যায়। এ সময় গিয়াস উদ্দিনের স্ত্রী এগিয়ে আসলে তাকেও মারধর করে।। পরে স্বজনরা তাদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করায়।

প্রতিপক্ষ শহিদুল ইসলামের (৪০) স্ত্রী মাহমুদা বলেন, আমাদের উপর গিয়াস উদ্দিন ও তার লোকজন হামলা করেছে। আমাকে ও আমার স্বামীকে মারধর করেছে। আমি হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।

বরগুনা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মাসুদুর রহমান বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। তাদের মারাত্মক কোনো জখম নেই।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইয়াকুব হোসেন বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225