বরগুনায় কনসালট্যান্টের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

*এমএইচ কিসলু*
বরগুনায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট মোঃ রফিকুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগের ভিত্তিতে বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে সচেতন মহল, ব্যবসায়ী ও ভূক্তভোগী রোগীরা। রোববার সকাল ১১ টায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

জানা যায়, ব্যবসায়ী আবদুল আজিজ শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরগুনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রেজবুল কবির, ব্যবসায়ী আলাউদ্দিন আবেদ, ভূক্তভোগী রোগী কালাম মোল্লা, আনছার আলী, নারায়ন চন্দ্র প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, কনসালটেন্ট মো: রফিকুল ইসলাম আছেন বলেই আমরা গরীব রোগীরা তার সেবায় সুস্থ আছি। তার মত সেবা এখন পর্যন্ত বরগুনায় কেউ দেয়নি। একটি মহল তাকে বরগুনা থেকে সরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছে। আমরা তার বদলির আদেশ প্রত্যাহার চাই। বিএনপি নেতা রেজবুল কবির বলেন, বরগুনায় অনেক গুলো বেসরকারী ফিজিওথেরাপি সেন্টার রয়েছে। সেই সব সেন্টারের কেউ না কেউ কনসালটেন্ট মো: রফিকুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে। মো: রফিকুল ইসলামের বদলি হলে তাদের ব্যবসা ভালো হবে। বেসরকারি চিকিৎসা কেন্দ্রে ফিজিওথেরাপি দিতে অনেক টাকার দরকার। অসহায় গরীব রোগীদের চিকিৎসা নিতে কস্ট হয়। আমরা মো: রফিকুল ইসলামের বদলির আদেশ প্রত্যাহার চাই। মো: রফিকুল ইসলাম বলেন, আমি সরকারী চাকরি করি। সরকার আমাকে ২৯ অক্টোবর বাগেরহাটের মোড়েলগঞ্জ বদলি করেছে। সেখানে আমার যেতে হবে। ৪ নভেম্বর নতুন কর্মস্থলে আমার যোগদান করার নির্দেশ দিয়েছেন। পরে বরগুনার জেলা প্রশাসক শফিউল আলমের মাধ্যমে সমাজকল্যাণ মন্ত্রনালয় সচিবের বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

উল্লেখ্য, সমাজকল্যাণ মন্ত্রণালয় কনসালটেন্ট ফিজিওথেরাপি মো: রফিকুল ইসলামকে ২৯ অক্টোবর জনস্বার্থে বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ বদলি করা হয়।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225