,

বরগুনায় চরমোনাইর পীর; আমরা চোরদের সহযোগী হতে চাই না

এমএইচ কিসলু
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, আমরা চোরদের সহযোগী হতে চাই না। আমরা টাকা পাচারকারীদের সহযোগী হতে চাই না। যারা মায়ের সন্তান হারা করে, তাদের সহযোগী হতে চাই না। যারা বিদেশীদের দালালি করে, আমাদের দেশকে জিম্মি করে বিদেশের সেই শিকল আমাদেরকে জড়িয়ে আটকে ফেলে আমরা তাদেরকে ক্ষমতায় দেখতে চাই না।

আমার কৃষক ভাইরা, আমার জেলে ভাইরা, আমার রিকশা চালক ভাইদের রোদে পুড়ে চামড়া কালো হয়ে যায়। সেই টাকা সরকারি ফান্ডে জমা হয়। আমার ভাইরা বিদেশে রোদের মাটিতে পুড়ে দেশে টাকা পাঠায়। তাদের পাঠানো রেমিট্যান্সের মাধ্যমে দেশ চলে, আর ওরা ক্ষমতার চেয়ারে বসে আমাদের টাকা বিদেশে পাচার করে। টাকা কামাই করি আমরা, আর ওরা ক্ষমতায় বসে টাকা পাচার করে। ওদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে। ওদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে।

শনিবার বিকেলে বরগুনা শহরের সিদ্দিক স্মৃতিমঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউল করীম আরও বলেন, আমরা যদি আবার ভুল করি, বারবার মায়ের সন্তান কোলহারা হবে। মা চিৎকার করে বলছে, আমার সন্তান আমাকে এখন আর মা বলে ডাকে না। সেই কান্না কতদিন শুনবো? আয়না ঘরের ঘটনা আইয়ামে জাহেলিয়াতের আমলকেও হার মানিয়েছে। আর কতদিন দেখবো? আর কতদিন আমাদের দেশের টাকা পাচার করে বিদেশে বাড়ি তৈরি করবে? এটা কতদিন দেখবো? এর পরিবর্তন আমাদেরকেই করতে হবে।

তিনি আরও বলেন, আমরা আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, কিন্তু ইসলামকে দেখি নাই। এবার ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য সবাই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে।

পীর সাহেব আরও বলেন, আমি সবাইকে অনুরোধ করবো, আমরা চোরদের সহযোগী হতে চাই না। আমরা টাকা পাচারকারীদের সহযোগী হতে চাই না। যারা মায়ের সন্তান হারা করে, তাদের সহযোগী হতে চাই না। যারা বিদেশীদের দালালি করে, আমাদের দেশকে জিম্মি করে বিদেশের সেই শিকল আমাদেরকে জড়িয়ে আটকে ফেলে, আর তাদেরকে ক্ষমতায় দেখতে চাই না। এখন যদি আপনারা এই বিজয় দেখতে চান, আমি পরিষ্কারভাবে বলছি, আমাদের মনোনীতকে নির্বাচিত করুন।

এসময় তিনি বলেন, আমি আপনাদেরকে বলতে পারি, আর আমার পান দোকানদার ভাইকে চাঁদা দিতে হবে না। আর চাঁদাবাজরা চাঁদাবাজি করার সুযোগ পাবে না। মিথ্যা মামলার ফাঁদে ফেলে আর কেউ আপনাদের ঘরছাড়া করতে পারবে না।

জনসভায় উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন ওয়ালিউল্লাহ, বরগুনা-১ আসনের প্রার্থী মুফতী মিজানুর রহমান কাসেমী এবং জামায়াতে ইসলামী, খেলাফত মজলিসসহ ইসলামী জোটের নেতৃবৃন্দ। পরে বরগুনা টাউন হল মাঠে হাজারো মুসুল্লিদেন উপস্থিতিতে মাহফিলে বয়ান করেন চরমোনাইর পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225