,

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ বরগুনা জেলা বিএনপির; সাত দিনের কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদকঃ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনের শোক পালন করছে বরগুনা জেলা বিএনপি। কেন্দ্রীয় সিদ্ধান্তের অংশ হিসেবে এ কর্মসূচি চলছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে বরগুনা জেলা বিএনপি কার্যালয়ে এক জরুরি সভা শেষে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বরগুনা জেলা বিএনপির সাবেক সহসভাপতি এজেডএম সালেহ ফারুক।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ৭ দিনব্যাপী দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, সকল নেতা-কর্মীর কালো ব্যাজ ধারণ, প্রতিদিন কোরআন খতম ও দোয়া মাহফিল, সুবিধাজনক সময়ে শোকসভা এবং দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত।

এছাড়া কর্মসূচির অংশ হিসেবে বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে একইভাবে শোক পালন ও দোয়া মাহফিল আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলার গণতন্ত্রের আপসহীন নেত্রী। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে তিনি এ দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় অনন্য ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে জাতি এক অভিভাবককে হারালো।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে বরগুনাসহ সারাদেশে বিএনপির নেতা-কর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225