,

বরগুনায় মাদকাসক্তদের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী, শাস্তির দাবিতে মানববন্ধন

হাফিজুর রহমান খান, বরগুনাঃ
বরগুনা সদর উপজেলার ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পাতাকাটা গ্রামের কয়েকজনের মাদক ব্যবসা, মাদক সেবন, চুরি, ছিনতাই ও বিভিন্ন অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে গ্রামবাসী। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে গ্রামবাসীরা অভিযোগ করে বলেন, স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ছগির হাওলাদার, আবুল কালাম আকন ও মোঃ ছগির মোল্লা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা,মাদক সেবন সেবন, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তাদের অত্যাচারে এলাকার মা-বোনেরা নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

০৮ জানুয়ারি ২০২৬ ইংরেজি তারিখে রোজ বৃহস্পতিবার বরগুনা সদর উপজেলার পাতাকাটা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গ্রামবাসী ছাড়াও বাবুগঞ্জ বাজার এলাকার অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বরগুনা জেলার সভাপতি মোঃ হাফিজুর রহমান খান, বিএনপি নেতা মোহাম্মদ মনিরুর ইসলাম মামুন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সাংবাদিক বৃন্দরা।

বক্তারা বলেন, অপরাধীরা দীর্ঘদিন ধরে এলাকার শান্তি নষ্ট করছে। চুরি, ছিনতাই ও মাদকসেবনের কারণে যুবসমাজ ক্ষতির মুখে পড়ছে। তারা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

মানববন্ধনে গ্রামবাসীরা একযোগে দাবি করেন, অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যেন ভবিষ্যতে কেউ এমন অপরাধ করতে সাহস না পায়।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225