মানবতার কল্যাণে মাদার তেরেসার আদর্শ শীর্ষক আলোচনা সভা ও গোল্ডেন অ্যাওয়ার্ড প্রদান

নিজস্ব প্রতিবেদক:

মানবতার সেবায় নিবেদিত মহিয়ষী নারী মাদার তেরেসার জীবন ও কর্মকে স্মরণ করে “মানবতার কল্যাণে মহিয়ষী নারী মাদার তেরেসা” শীর্ষক আলোচনা সভা, মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬ প্রদান এবং দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় রাজধানীর পল্টন টাওয়ারস্থ ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিলের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ও বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মীর হাসমত আলী। তিনি তাঁর বক্তব্যে বলেন, মাদার তেরেসার জীবন দর্শন মানবতার জন্য এক অনন্য দৃষ্টান্ত। তাঁর আত্মত্যাগ, ভালোবাসা ও সেবার আদর্শ বর্তমান সমাজে বিশেষভাবে প্রাসঙ্গিক।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক মোহাম্মদ আহসান উল্লাহ, মাননীয় উপাচার্য ও ট্রেজারার, ইবাইস বিশ্ববিদ্যালয়। তিনি বলেন, মাদার তেরেসা কেবল একজন মানবসেবীই নন, তিনি মানবতার প্রতীক। তাঁর আদর্শ অনুসরণ করে সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই হবে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিটের নির্বাহী পরিচালক গোলাম ফারুক মজনু, মেজর (অব.) অজয় প্রকাশ চাকমা এবং এডভোকেট মোঃ মনির হোসেন। তাঁরা মানবিক মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডভোকেট চৌধুরী আতাউর রহমান, উপদেষ্টা, মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিল। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন আর কে রিপন, ভাইস চেয়ারম্যান, মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিল এবং স্বাগত বক্তব্য দেন সংগঠনের মহাসচিব এম এইচ আরমান চৌধুরী।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মানবতার কল্যাণে বিশেষ অবদান রাখায় গুণীজনদের হাতে মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬ তুলে দেওয়া হয় এবং দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225