
ইসহাক জুয়েলঃ
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যখন সারাদেশব্যাপী রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়, ঠিক সেই মুহূর্তে বঙ্গবন্ধু পরিষদের সভাপতির জমকালো আয়োজনে আইডিয়াল স্কুলের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশাদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার টিটু সুলতান। তালতলী প্রাণিসম্পদ অধিদপ্তরের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সঞ্জয় কুমার বিশ্বাস সহ আরও অনেকে।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু উপলক্ষে সারাদেশে জাতীয়ভাবে শোক ঘোষণা করা হয়। ১ জানুয়ারী শোকের মধ্য দিয়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিকভাবে বই বিতরণ করা হলেও তালতলী আইডিয়াল স্কুলে (প্রাইভেট স্কুল) জমকালো আয়োজনের মধ্য দিয়ে বই বিতরণ করা হয়। তবে প্রাইভেট স্কুলে সরকারি বই বিতরণ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এবং অন্যান্য আওয়ামী লীগের সদস্যদের আয়োজনে সরকারি কর্মকর্তাদের এমন উপস্থিতি নিয়ে ফেসবুকে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
এদিকে সরকারি বই কোথায় থেকে এসেছে তা প্রশাসনকে ক্ষতিয়ে দেখার দাবি ফেসবুক ব্যবহারকারীদের।
বঙ্গবন্ধু পরিষদের সভাপতি এবং তালতলী আইডিয়াল স্কুলের পরিচালক মোঃ আবু সিদ্দিক বলেন, আমি কাজিরখাল স্কুল থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে বই সংগ্রহ করেছি। আমার স্কুল ছাড়াও আরো অনেক প্রাইভেট স্কুলগুলোতেও এভাবে বিভিন্ন স্কুলের মাধ্যমে বই দেয়া হয়।
তালতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার টিটু সুলতান কে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশাদুর রহমান বলেন, এটি একটি স্কুল উদ্বোধনের অনুষ্ঠান ছিল। আমি তাতে অতিথি ছিলাম। স্কুলের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আমি তা জানতামনা।






