বরগুনা পৌর এলাকায় মোবাইল কোর্টে ইয়াবা সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

 

মোঃ নাসির উদ্দিন মিলন:

বরগুনা জেলা পুলিশের উদ্যোগে চলমান মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষে চলমান অভিযানের অংশ হিসেবে বরগুনা ডিবি সদস্যরা তিনজন ইয়াবাসেবীকে হাতেনাতে গ্রেফতার করেছে।

শুক্রবার ৩০ জানুয়ারি রাত আনুমানিক ৭টায় বরগুনা পৌর এলাকার কলেজ ব্রাঞ্চ রোড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ইয়াবা সেবনের সময় বরগুনার ডিবি সদস্যরা তিনজন আসামিকে হাতেনাতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, ছোট গৌরীচন্না এলাকার নান্টু মীরের পুত্র মোঃ নাজমুল ইসলাম রাজু, কলেজ ব্রাঞ্চ রোডের মন্টু মিয়ার পুত্র মোঃ রাব্বি, বুর্জিরহাট এলাকার মৃত আদম আলীর পুত্র মোঃ রিপন।

গ্রেফতারকৃত আসামিদের মোবাইল কোর্টের মাধ্যমে বিচার কার্যক্রম সম্পন্ন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল ইসলাম রাজুকে ০৬ দিন, মোঃ রাব্বিকে ০৫ দিন ও  মোঃ রিপনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডাদেশ প্রদান শেষে সকল আসামিকে জেল হেফাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে জেলা পুলিশ সূত্র জানায়, আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মাণে মাদকমুক্ত, চাঁদামুক্ত ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বরগুনার পুলিশ সুপার মোঃ কুদরত ই খুদা, পিপিএম-সেবা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। তার নির্দেশনায় জেলায় নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225