আবুল হাসান, বরগুনাঃ
বরগুনার তালতলীতে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন করার অভিযোগ উঠেছে উত্তর ঝাড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ বাহা উদ্দিনের বিরুদ্ধে। বাহা উদ্দিন কড়ইবাড়িয়া হাওলাদার বাড়ি মাদ্রাসা এলাকার মৃত ইদ্রিসুর রহমানের ছেলে।
জানা যায়, যৌতুকের দাবিতে বিভিন্ন সময়ে স্ত্রীকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে থাকেন বাহা উদ্দিন। বৃহস্পতিবার রাতে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে ঘরে আটকে রাখে। বাহা উদ্দিনের শশুর কালাম তালুকদার তালতলী থানা পুলিশকে অবগত করলে পুলিশ গিয়ে বাহা উদ্দিনের বসত ঘর থেকে উদ্ধার করে। পুলিশ আসার খবর পেয়ে বাহা উদ্দিন নিজ বাড়ি থেকে সটকে পড়েন।
অভিযুক্ত বাহা উদ্দিনকে একাধিক কল করলেও তিনি ফোন রিসিভ করেনি।
উল্লেখ্য ইতিপূর্বে বাহা উদ্দিনের বিরুদ্ধে যৌতুকের দাবিতে একাধিকবার স্ত্রীকে শারীরিক নির্যাতন করে বাবার বাড়িতে পাঠানোর অভিযোগ রয়েছে।







