,

বরগুনায় পৌর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সভাপতি সানাউল্লাহ

হাফিজুর রহমান খান, বরগুনা:
ছাত্র রাজনীতি থেকে বেড়ে ওঠা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বরগুনা জেলার ভারপ্রাপ্ত সভাপতি সানাউল্লাহ সানি। এবার বরগুনা পৌর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী। দলের জন্য নিবেদিত প্রাণ। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন আন্দোলন সংগ্রামে সব সময় থাকে সামনের সারিতে দেখা গেছে। পারিবারিক সূত্রে জানা যায় সানাউল্লাহ সানি ১৯৮৯ সালে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তরুণ সমাজের আইডল মেধাবী এবং অত্যন্ত সৎ এবং পর উপকারে নিবেদিত প্রাণ জনাব সানাউল্লাহ সানি। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বরগুনা জেলার ভারপ্রাপ্ত সভাপতি।

সানাউল্লাহ সানির বরগুনা পৌরসভা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, আমি বরগুনার সন্তান,তৃণমূল ছাত্রদল ওয়ার্ড কমিটি থেকে শুরু করে ছাত্রদলের বিভিন্ন দায়িত্ব পালন করেছি। ১/১১ সরকার কর্তৃক মামলার শিকার হয়ে কারা বরণ করেছি। ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে একাধিক মামলা হামলার শিকার হয়েছি এবং একাধিকবার জেল খেটেছি। বরগুনা পৌর মেয়র পদে আমি মনোনয়ন প্রত্যাশী। আমার বিশ্বাস দল তৃণমূলকে গুরুত্ব দিবেন। দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি বিপুল ভোটে মেয়র নির্বাচিত হব। মেয়র নির্বাচিত হয়ে আমি চাঁদাবাজি, মাদক ব্যবসা, চুরি, ডাকাতি, ছিনতাই এবং ব্যবসায়ী সিন্ডিকেট বন্ধ করব। বরগুনা কে একটি আধুনিক পৌরসভায় রূপান্তরিত করব।পৌরসভার নাগরিক সেবাকে সহজ করব। জলাবদ্ধতা নিদর্শন, নিরাপদ পানি সরবরাহ, স্বাস্থ্যসম্মত বজ্র ব্যবস্থাপনা এবং কর্মসংস্থান সৃষ্টি করব।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বরগুনা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সাধারণ নাগরিকের মন্তব্য সানাউল্লাহ সানি একজন সৎ এবং আদর্শবান নেতা। তিনি যদি মেয়র নির্বাচিত হন তাহলে পৌরসভার অনেক উন্নয়ন হবে। আমরা তাকেই মেয়র হিসেবে দেখতে চাই।

Facebook Comments Box

Leave a Reply

  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225