বরগুনা পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদলের সভাপতি সানাউল্লাহ সানি

হাফিজ খান, স্টাফ রিপোর্টারঃ
বরগুনা পৌরবাসী সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বরগুনা জেলার সভাপতি মোঃ সানাউল্লাহ সানি। দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর এসেছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদুল ফিতর।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বাণীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বরগুনা জেলার সভাপতি মোঃ সানাউল্লাহ সানি বলেন, প্রিয় বরগুনা পৌরবাসী আপনাদের সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক। আমি মোঃ সানাউল্লাহ সানি সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বরগুনা জেলা শাখা। আমি আপনাদেরই সন্তান আমি ছোটবেলা থেকেই সুখ দুঃখে আপনাদের পাশে ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকবো। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ তাই আমরা ধনী গরিব সকলে সকল ভেদাভেদ ভুলে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেই। এই প্রত্যাশায় রেখে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। আবারো সবাইকে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225