বরগুনা জেলা পরিষদের প্রশাসক পদে তৃণমূলের চাহিদা ফজলুল হক মাস্টার

জহিরুল হক, বরগুনা:
দেশের ৬৪ জেলার ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। বরিশাল বিভাগের অন্য জেলাগুলোতে প্রশাসক নিয়োগ হলেও নিয়োগ দেওয়া হয়নি বরগুনা জেলা পরিষদে। তাই বিএনপির নেতা-কর্মীদের মধ্যে কে হচ্ছেন বরগুনা জেলা পরিষদের সম্ভাব্য প্রশাসক এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা ও হিসাব-নিকাশ। তবে বিএনপি’র তৃণমূল নেতাকর্মীরা চান প্রশাসক পদে ফজলুল হক মাস্টার আসুক।

দলীয় সূত্রে জানা গেছে, সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম মোল্লা। একই সঙ্গে আলোচনায় রয়েছেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফজলুল হক মাস্টার।

স্থানীয় পর্যায়ের অনেক নেতা-কর্মী মনে করছেন, দলের সাংগঠনিক শক্তি ও অভিজ্ঞতার বিচারে এ দুই নেতার যেকোনো একজনকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হলে তা রাজনৈতিকভাবে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

এছাড়া বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সহ-সম্পাদক ফিরোজ উজ্জামান মামুন মোল্লা এবং দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি এজেড এম সালেহ ফারুকের নামও আলোচনায় রয়েছে। দলীয় রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং সাংগঠনিক দক্ষতার কারণে তাদেরও সম্ভাব্য তালিকায় রাখা হচ্ছে বলে জানা যায়।

জেলার সাধারণ মানুষ ও সুশীল সমাজের অনেকেই মনে করছেন, সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিকভাবে শক্তিশালী ও অভিজ্ঞ নেতাকে এ পদে নিয়োগ দেওয়া প্রয়োজন।

দলের তৃণমূল নেতা কর্মীদের মতে বরগুনা জেলা পরিষদ প্রশাসক পদে সবচেয়ে যোগ্য ব্যক্তি ফজলুল হক মাস্টার। নেতাকর্মীরা মনে করেন যে কোন একজনকে দলে একাধিক ভাবে পদায়ন করলে দলের ত্যাগী নেতৃবৃন্দের মনবল নষ্ট হয়ে যায়। তাদের দাবি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি গুরুত্ব দিয়ে ফজলুল হক মাস্টারের মত একজন সৎ যোগ্য ও শিক্ষিত মানুষের হাতেই জেলা পরিষদের দায়িত্ব দেবেন।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225