বরগুনা বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মাওলানা আব্দুস শাকুর

হাফিজ খান, স্টাফ রিপোর্টারঃ
বরগুনাবাসী সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সেক্রেটারি মাওলানা আব্দুস শাকুর।

তিনি বরগুনা সদর উপজেলার ১০ নং নলটোনা ইউনিয়নের শিয়ালিয়া গ্রামের বাসিন্দা। ব্যক্তি জীবনে তিনি একজন শিক্ষক।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর মাঝে ঈদ নিয়ে আসে আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্ববোধের অনন্য বার্তা। ঈদ মানুষের মধ্যে সৌহার্দ্য, সহমর্মিতা ও পারস্পরিক ভালোবাসা বৃদ্ধির শিক্ষা দেয়।

তিনি আরও বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাইকে নিয়ে আনন্দ ভাগাভাগি করা এবং অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ঈদের আদর্শ অনুসরণ করার আহ্বান জানান তিনি।

শুভেচ্ছা বার্তায় দেশ ও জাতির সার্বিক উন্নয়ন, শান্তি, সমৃদ্ধি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করা হয়। একই সঙ্গে ঈদের আনন্দ যেন সবার জীবনে বয়ে আনে সুখ, শান্তি ও কল্যাণ সেই প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225