২নং গৌরিচন্না ইউনিয়ন বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাংবাদিক গোলাম হায়দার স্বপন

ইসহাক জুয়েল:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২নং গৌরিচন্না ইউনিয়নের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব আঃ কাদের মাষ্টারের প্রথম সন্তান ও বরগুনা সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি গোলাম হায়দার স্বপন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। রমজানের শিক্ষা আমাদের আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে সহায়তা করে।

তিনি আরও বলেন, ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত আনন্দ উপলব্ধি করা সম্ভব।

গোলাম হায়দার স্বপন ২নং গৌরিচন্না ইউনিয়নবাসীসহ দেশ ও জাতির সার্বিক উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225