
হাফিজ খান, স্টাফ রিপোর্টারঃ
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাজে সন্তুষ্ট সাধারণ মানুষ।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব দেওয়ান জগলুল হাসান অত্যন্ত মেধাবী ও দক্ষ একজন পুলিশ কর্মকর্তা। তিনি তার উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করেন।
তিনি ০৮ ডিসেম্বর ২০২৫ ইংরেজি তারিখ ভান্ডার থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। ভান্ডারিয়া থানায় যোগদান করার পর থেকেই তার অধীনস্থ সকল পদবীর সদস্যদের নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যেকোনো সাধারণ মানুষ থানার ভিতরে গিয়ে তার সাথে যে কোন সময় কথা বলতে পারেন দেখা করতে পারেন এতে কোন বাধা নেই।
অপরাধীদের গ্রেফতারে ক্ষেত্রে তিনি যথেষ্ট সোচ্চার। ডাকাত নির্মূলে তার ব্যাপক ভূমিকা রয়েছে।
ভান্ডারিয়া থানায় যোগদানের পর থেকে তিনি ০৮ জন আন্ত:জেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার, ২৬ জন পেশাদার চোর, ২৪ জন মাদক সেবী ও ব্যবসায়ী, ৮৫ জন অন্যান্য মামলার আসামি, ১২৬ জন পরোয়ানা ভুক্ত আসামিসহ সর্বমোট ২৬৯ জন আসামি গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছেন।
বিভিন্ন পেশাজীবী মানুষ (ব্যবসায়ী, শ্রমিক,দিনমজুর আইনজীবী, চাকুরিজীবী, সাংবাদিক) এর সাথে কথা বলে জানা যায় ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান অত্যন্ত সৎ মানুষ। থানায় কোন আর্থিক লেনদেন হয় না। হয় না কোন প্রকারের তদবির। হয় না কোন প্রকারের অনিয়ম এবং অনৈতিক কাজ।
এলাকার সাধারণ মানুষের প্রত্যাশা আইনশৃঙ্খলার সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে জনগণ যাতে আরো সুন্দর সেবা পেতে পারবো
এ বিষয়ে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসানের সাথে কথা বললে তিনি বলেন, আমি চেষ্টা করি আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার । অপরাধ নির্মূলে জনসাধারণের সার্বিক সহায়তা প্রয়োজন।






