এসএসপির ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, সভাপতি আমিরুল ইসলাম, সম্পাদক সানোয়ার খান

স্টাফ রিপোর্টার: সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর ঢাকা মহানগর শাখার ২৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি এক বছরের জন্য (জুলাই ২০২৬–জুলাই ২০২৭) ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৫টায় রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ সভায় কেন্দ্রীয় সভাপতি গোলাম ফারুক মজনু-এর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।ঘোষিত কমিটিতে মো. আমিরুল ইসলাম (দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন) সভাপতি এবং সানোয়ার খান (দৈনিক খবর বাংলাদেশ) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, এন.এ.এম. ইফতেখার মোমিন (দৈনিক স্বদেশ বিচিত্রা), সিনিয়র সহ-সভাপতি; অ্যাডভোকেট মো. নাছির উদ্দিন (দৈনিক গণমানুষের বাংলাদেশ), সহ-সভাপতি; মো. মনিরুজ্জামান (দৈনিক দিন প্রতিদিন), সহ-সভাপতি; মেহেদী হাসান (দৈনিক আমাদের বসুন্ধরা), সিনিয়র যুগ্ম সম্পাদক; মো. এনামুল হক বাবু (দৈনিক সাগরকুল), যুগ্ম সম্পাদক; ইঞ্জি. মো. আসাদুজ্জামান (ন্যাশনাল টাইমস), সাংগঠনিক সম্পাদক; সঞ্জয় কুমার মালো (দৈনিক স্পষ্টবাদী), কোষাধ্যক্ষ; মো. জাকির হোসেন (দৈনিক সাগরকুল), দপ্তর সম্পাদক; বিন ইয়ামিন (দৈনিক আধুনিক বাংলা), সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক; মো. আবু জাহের (মালে মেইল), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক; আসমা উল হুসনা (দৈনিক অগ্রযাত্রা), মহিলা বিষয়ক সম্পাদক; রাশেদা হামিদ অনি (দৈনিক সংবাদ প্রতিদিন), সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক এবং আবুল কাশেম শেখ (দৈনিক বিপ্লবী জনতা), প্রচার ও প্রকাশনা সম্পাদক।

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন, মো. মাসুম বিল্লাহ (দৈনিক দিন প্রতিদিন), আব্দুল্লাহ আল জাবের (দৈনিক বাংলার ডাক), মো. আহসান কবীর (জি-২৪ নিউজ), সুস্মিতা আফরিন মুমু (অগ্রগামী নিউজ), মো. মাইনুল ইসলাম (দৈনিক জনচিত্র), মো. ইব্রাহিম খলিল (দৈনিক ভোরের কাগজ), মো. আনিসুজ্জামান (জি-২৪ নিউজ) এবং এম. এ. মতিন (দৈনিক সাগরকুল)।

সভায় বক্তারা বলেন, নবগঠিত কমিটি সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষা, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, সদস্যদের মধ্যে ঐক্য সুদৃঢ় করা এবং সাংবাদিক কল্যাণে বিভিন্ন কার্যকর কর্মসূচি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবে। নবনির্বাচিত নেতৃবৃন্দও সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নিষ্ঠা, সততা ও ঐক্যের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225