ঝালকাঠিতে জর্দা শামীমের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল, জনগণের স্বস্তি

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির আলোচিত ব্যক্তি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আম্মুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং জেলা আওয়ামী লীগের নেতা এবং তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শামীম আহমেদের (জর্দা শামীম) নামে ইস্যুকৃত দুটি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স জননিরাপত্তার স্বার্থে বাতিল করেছে ঝালকাঠি জেলা প্রশাসক।

জানা গেছে, তাকে ঘিরে দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগ, বিতর্ক ও সমালোচনার প্রেক্ষাপটে সংশ্লিষ্ট বিষয়ে তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্ত পর্যালোচনা শেষে জেলা ম্যাজিস্ট্রেট মো: মমিন উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে তার নামে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিলের নির্দেশ জারি করা হয়।

জেলা প্রশাসকের আদেশ অনুযায়ী, ঝালকাঠি পৌর এলাকার বাসিন্দা ও জেলা আওয়ামী লীগের নেতা এবং তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শামীম আহমেদের মালিকানাধীন একটি এনপিবি পিস্তল ও একটি শটগানের মোট ২টি  লাইসেন্স বাতিল করা হয়েছে। একই সঙ্গে অস্ত্র দুটি ও গুলি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারি বিধি অনুযায়ী সংশ্লিষ্ট থানায় অস্ত্র দুটি এবং সব ধরনের গোলাবারুদ অবিলম্বে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের এ সিদ্ধান্তকে জননিরাপত্তা নিশ্চিত করার পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।

সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, ২০০৩ সালে বাগেরহাট জেলার মোল্লারহাট থানার একটি মামলায় শামীম আহমেদ অবৈধ তিনটি শর্টগান ও বিপুল পরিমাণ গুলিসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন।

এছাড়া, বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে অবৈধ আগ্নেয়াস্ত্র কেনাবেচার অভিযোগও উঠেছে।

ঝালকাঠি জেলা আওয়ামী লীগের নেতা এবং তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শামীম আহমেদ নামে ঢাকাসহ বিভিন্ন জেলায় জুলাই হত্যা ও বিস্ফোরকসহ একাধিক মামলা রয়েছে। বর্তমান শামীম আহমেদ
জেলখানায়।

বিষয়টি প্রকাশ্যে আসার পর জেলার বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই এ সিদ্ধান্তকে আইনশৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে অভিহিত করে আনন্দ ও স্বস্তি প্রকাশ করে জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।

Facebook Comments Box

Leave a Reply

  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225