
বরগুনা প্রতিনিধি: ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বরগুনা সদর উপজেলার গৌরীচন্না এলাকায় কর্মসূচি পালন করেছে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বরগুনা জেলা শাখা।
শুক্রবার (২১ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে জেলা যুবলীগের কর্মী মো. ইলিয়াস হাওলাদারের নেতৃত্বে নেতাকর্মীরা অংশ নেন। এ সময় ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা ২১ আগস্টের হামলার ঘটনার স্মৃতিচারণ করেন। তারা বলেন, ২১ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি বেদনাবিধুর ও কলঙ্কজনক অধ্যায় ।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছোট গৌরীচন্না (খান বাড়ী) নিবাসী বরগুনা জেলা যুবলীগের অন্যতম সদস্য রিমন, ৩নং ফুলঝুরি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেহেদী, বরগুনা সদর উপজেলা ছাত্রলীগের সদস্য নাজমুল, ৩নং ফুলঝুরি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি রিপন ঘরামী, ২নং গৌরীচন্না ইউনিয়ন ছাত্রলীগের সদস্য জিয়াদসহ স্থানীয় নিষিদ্ধ সংগঠন যুবলীগ-ছাত্রলীগ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নিষিদ্ধ সংগঠনের এ কর্মসূচিকে ঘিরে এলাকায় ব্যাপক জনরোষ দেখা দিয়েছে। সাধারণ মানুষের দাবি তারা যে কোন সময় নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে পারে। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা।







Leave a Reply
You must be logged in to post a comment.