৪ নং কেওড়াবুনিয়া ইউনিয়নে ৬ নং ওয়ার্ডে সাইফুল ইসলাম সুমনের মতবিনিময়

হাফিজ খান, স্টাফ রিপোর্টারঃ

বরগুনা সদর উপজেলার ৪ নম্বর কেওড়াবুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও বরগুনা সদর উপজেলা যুবদলের আহ্বায়ক এস এম সাইফুল ইসলাম সুমন অদ্য ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইংরেজি তারিখ রোজ বুধবার ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে তিনি এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। এ সময় তিনি একটি জনকল্যাণমুখী, স্বচ্ছ, ঘুষ-দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও জবাবদিহিতামূলক ইউনিয়ন পরিষদ গড়ে তোলার আশ্বাস দেন।

যুবদল নেতা এস এম সাইফুল ইসলাম সুমন বলেন, সাধারণ মানুষের কল্যাণ ও সেবা নিশ্চিত করাই তাঁর প্রধান লক্ষ্য। তিনি সবসময় এলাকার মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, আমি ক্ষমতা চাই না আমি আপনাদের পাশে থেকে সেবা করতে চাই।

মতবিনিময়কালে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন এবং এলাকার নানা সমস্যা ও সম্ভাবনার বিষয়ে তাঁর সঙ্গে আলোচনা করেন। স্থানীয় লোকজন বলেন, সুমন ভাই যদি চেয়ারম্যান হন তাহলে ইউনিয়নের সাধারণ মানুষ উপকৃত হবে। তিনি অত্যন্ত ভাল মনের মানুষ। আমরা তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।

Facebook Comments Box

Leave a Reply

  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225