বেতাগীতে সবজি বাজারে দামে দুই চিত্র

রাকিবুল ইসলাম রাজন, বরগুনা:

বরগুনার বেতাগীতে সবজি বাজারের উর্ধগতি দাম স্থিতিশীল করার লক্ষ্যে উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের সহযোগিতায় “অল্প দামে ব্যাগ ভর্তি বাজার” আয়োজন করে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বেতাগী উপজেলা শাখার স্বেচ্ছাসেবকরা।

বুধবার (১ অক্টোবর) উপজেলা ভুমি অফিসের সামনে এই ভ্রাম্যমাণ দোকান বসানো হয়।

যেখানে কাঁচা মরিচ বিক্রি করা হয় প্রতি কেজি ২০০ টাকা পক্ষান্তরে বাজারে বিক্রি হয় ৩০০ টাকা। পোটল বিক্রি হয় ৫৫ টাকা পক্ষান্তরে বাজারে ৭০ টাকা, কড়লা বিক্রি হয় ৭০ টাকা পক্ষান্তরে বাজারে ৮০ টাকা, কাকড়োল ৬৫ টাকা পক্ষান্তরে বাজারে ৮০ টাকা, শশা ৫০ টাকা পক্ষান্তরে বাজারে ৬০ টাকা, জিংগা ৫০ টাকা পক্ষান্তরে বাজারে ৬০ টাকা, মুলা ৫০ টাকা পক্ষান্তরে বাজারে ৬০ টাকা, ছোট গাডি ২৫ টাকা পক্ষান্তরে বাজারে ৩৫ টাকা, বড় গাডি ২০ টাকা পক্ষান্তরে বাজারে ৩০ টাকা। যা রিতীমত ক্রেতাদের অবাক করে। একই বাজারে দুই চিত্র। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজু চৌধুরী, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর বরগুনা জেলা শাখার সভাপতি মো. রাসেল, সেক্রেটারি রাকিবুল ইসলাম রাজন, বেতাগী উপজেলা শাখার সেক্রেটারি হোসাইন সিপাহী সহ মো. মেহেদী, মাইনুল হাসান মিরাজ, আমির হোসেন, হুমায়ুন, রিফাত, রাব্বি।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজু চৌধুরী বলেন, সবজি প্রতিনিয়ত আমাদের খাবারের তালিকায় রাখা দরকার। সেখানে সাধারণ মানুষ অতিরিক্ত দাম হওয়ায় তারা পর্যাপ্ত সবজি খেতে পারেন না। তাই এই ভ্রাম্যমান দোকানকে সহযোগিতা করছি যাতে দামের উর্ধগতি কমে সাধারণ মানুষের হাতের নাগালে আসে।

মো.হোসাইন সিপাহী বলেন, আমরা দীর্ঘ দিন ধরে দেখে আসছি ক্রমাগত সবজি বাজারে দামে আগুন লেগে থাকে। তাই আমরা উদ্যেগ গ্রহণ করি সবজি বাজারে স্থিতিশীলতা তৈরি করতে অল্প দামের দোকান দিতে৷ যতক্ষণে লক্ষ পূরণ না হবে ততদিন আমাদের এই কার্যক্রম চলবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী বলেন, এটা সত্যিই বাজার নিয়ন্ত্রণে অসাধারণ ভুমিকা পালন করেছে। সিন্ডিকেট বা একতরফা নিয়ন্ত্রণ রুখতে এমন উদ্যেগকে সবসময় সহযোগীতা করব।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225