,

বরগুনায় বিএনপির সাবেক এমপির বিরুদ্ধে মামলা

এমএইচ কিসলু

আইনজীবীদের কটূক্তি করে বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপির সাবেক এমপির বিরুদ্ধে মানহানির মামলা করেছে এক আইনজীবী। বুধবার বরগুনার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: মনিরুজ্জামান মামলাটি গ্রহন করে আসামীকে সমন দিয়ে ২৪ ডিসেম্বর আদালতে হাজির হবার নির্দেশ দিয়েছেন। আসামী মেজবা উদ্দিন ফরহাদ। তিনি বরিশাল-৪ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য।

জানা যায়, বরগুনা জেলা আইনজীবী সমিতির সদস্য মোঃ সেলিম হোসাইন বুধবার আদালতে অভিযোগ করেন। ওই সাবেক সংসদ সদস্য আইনজীবীদের নিয়ে কটূক্তি করেছেন। আসামীর বক্তব্য ছিল “ওকালতি যারা করেন তারা কিন্তু টাউট-বাটপার হয়। এই বক্তব্যটি বাদিসহ বরগুনার অনেক আইনজীবী এ মাসের ৬ তারিখ দুপুর অনুমান দেড়টার সময় ফেইসবুক ও ইউটিউবে শুনতে পান।

বাদি বলেন, আমাদের আইনপেশা নিয়ে আসামী যে বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যে সমগ্র আইনজীবীকে অসম্মান করেছেন। তিনি একজন আইন প্রনেতা ছিলেন। তার মুখে এমন বক্তব্য শাস্তি যোগ্য অপরাধ। বরগুনা আইনজীবীদের ৫ কোটি টাকার মানহানি হয়েছে।

বাদির আইনজীবী ও বরগুনা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আবদুল ওয়াসি মতিন বলেন, তিনি (আসামী) একজন সম্মানিত ব্যক্তি। বরিশাল-৪ আসন থেকে (মেহেন্দিগঞ্জ-পাতারহাট) নির্বাচিত হন। তিনি ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলেন। তিনি আইন প্রনেতা ছিলেন। তার এই ঔদ্ধত্য পূর্ণ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে যায়। আইনজীবীদের মান সম্মান তিনি ধূলিসাৎ করে দিয়েছেন। আইনজীবীদের সমাজে হেয়প্রতিপন্ন করেছেন। তিনি আরও বলেন,অভিযুক্ত আসামী মেজবা উদ্দিন ফরহাদ আইনজীবীদের ব্যক্তিগত স্বার্থ, সামাজিক, রাজনৈতিক সম্প্রদায়ের মূল্যবোধের উপর আঘাত করেছেন। তার শাস্তি হওয়া উচিৎ।

আসামীর সঙ্গে ফোনে যোগাযোগ করা যায়নি। এ জন্য তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225