আশরাফুজ্জামান, গাইবান্ধা:
গাইবান্ধার পলাশবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আইএফআইসি ব্যাংক পিএলসির ৫০ বছর পূর্তি সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা, বিশেষ দোয়া ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) পলাশবাড়ীতে আইএফআইসি ব্যাংকের শাখা কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ স্লোগানসংবলিত ব্যানার নিয়ে শোভাযাত্রাটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ব্যাংক কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে ব্যাংকের কার্যালয়ে সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত অতিথি ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে কেক কেটে ব্যাংকটির ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়।
আইএফআইসি ব্যাংক পিএলসির পলাশবাড়ী শাখার ব্যবস্থাপক সাজিদ রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সরকার, পলাশবাড়ী কেন্দ্রীয় মসজিদের ইমাম মোস্তাফিজুর রহমান রাজা, সহকারী শিক্ষক জোহা চৌধুরী এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মলিন সরকার। এ সময় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ব্যাংক কর্তৃপক্ষ জানায়, পাঁচ দশকের পথচলায় গ্রাহকদের আস্থা অর্জন, সেবার মানোন্নয়ন, উদ্ভাবন এবং গ্রাহকসেবায় অঙ্গীকারকে গুরুত্ব দিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে আইএফআইসি ব্যাংক। গ্রাহকদের আস্থা ও সহযোগিতাকে ব্যাংকটির অগ্রযাত্রার অন্যতম প্রধান শক্তি হিসেবে বিবেচনা করা হয়।
সভাপতির বক্তব্যে শাখা ব্যবস্থাপক সাজিদ রশিদ বলেন, আইএফআইসি ব্যাংক দেশের মানুষের কাছে একটি আস্থার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শহর থেকে গ্রাম এবং প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ব্যাংকিং সেবা সহজে পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তির এই গৌরবময় মুহূর্তে ব্যাংকের সব সম্মানিত গ্রাহক, শেয়ারহোল্ডার, কর্মকর্তা-কর্মচারী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান। সবার সহযোগিতা ও আস্থাকে পুঁজি করে ভবিষ্যতেও গ্রাহকসেবার মানোন্নয়ন এবং আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণে ব্যাংকটি কাজ করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
- শোভাযাত্রা, দোয়া ও কেক কাটার মধ্য দিয়ে আয়োজিত এ অনুষ্ঠানটি ব্যাংকের ৫০ বছরের পথচলা, গ্রাহকদের সঙ্গে সুদৃঢ় সম্পর্ক এবং ভবিষ্যৎ সেবার অঙ্গীকারকে আরো সুদৃঢ় তুলবে।।








Leave a Reply
You must be logged in to post a comment.