,

বরগুনায় জুলাই-আগস্ট শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ছাত্রদলের দোয়া অনুষ্ঠান

জহিরুল হক, বরগুনা :

জুলাই আগস্ট ২০২৪ এর কোটা সংস্কার আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের আশু রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে বরগুনা সদর উপজেলা ছাত্রদল।

১৯ জুলাই শনিবার বাদ মাগরিব বরগুনা জেলা বিএনপি কার্যালয়ে জুলাই-আগস্ট ২০২৪ এর কোটা সংস্কার আন্দোলনে ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও তার দোসরদের হাতে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান পালন করেছে বরগুনা সদর উপজেলা ছাত্রদল।

বরগুনা সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিতে এই দোয়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলা বিএনপির আহবায়ক তালিমুল ইসলাম পলাশ, বরগুনা সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরগুনা বার এর সদস্য সচিব এডভোকেট আব্দুল ওয়াসী মতিন, বরগুনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক  হাবিবুর রহমান পান্না,  জাতীয়তাবাদী তাতী দল বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক  মো. রফিকুল ইসলাম, বরগুনা সদর উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম সুমন, বরগুনা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সহ.অধ্যাপক মোঃ জহিরুল হক, সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সহ সভাপতি রেজাউল ইসলাম রেজা, বরগুনা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাবিল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীগণ।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225