বরগুনা রেড ক্রিসেন্ট ইউনিটের এ্যাডহক কমিটি গঠন

সাইফুল ইসলাম রাফিন, বরগুনা:

বাংলাদেশ রেডক্রিসেন্ট বরগুনা ইউনিটের এ্যাডহক কমিটি গঠিত হয়েছে। ইউনিটের কার্যক্রম সচল রাখতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অর্ডার ১৯৭৩ এর ৭ (৪) ধারার ক্ষমতাবলে এ কমিটি গঠিত হয়। কমিটিতে ১১ জনের নাম উল্লেখ করে ৩ জুলাই ২০২৫ তারিখে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব সাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

কমিটিতে জেলা প্রশাসক ও জেলা পরিষদ প্রশাসক পদাধিকারবলে ইউনিটের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। এ কমিটিতে সেক্রেটারি মনোনীত হয়েছেন এ.বি.এম গোলাম হায়দার নিলু। তিনি এর আগেও বিভিন্ন মেয়াদে বরগুনা রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন বলে জানা যায়।

এ্যাডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লা, সদস্য হাজী হারুনুর রশিদ, সদস্য মীর সানাউল হক, সদস্য অ্যাডভোকেট রঞ্জু আরা শিপু, সদস্য নজরুল ইসলাম মানিক, সদস্য নাসির উদ্দিন মোল্লা, সদস্য জাকির হোসেন মিরাজ, সদস্য এ জেড এম সালেহ ফারুক এবং সদস্য মুরাদুজ্জামান টিপন।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225