বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের একযুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
গতকাল শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচাস্থ কচিকাঁচা কেন্দ্রীয় মিলনায়তনে বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের একযুগ পূর্তি উপলক্ষে “বর্তমান প্রেক্ষাপটে সুশাসন প্রতিষ্ঠা: আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মীর হাসমত আলী। বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন আহমেদ, বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. মো. জাকারিয়া, অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন এবং এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের মহাসচিব এম. এইচ. আরমান চৌধুরী এবং শুভ উদ্বোধন ঘোষণা করেন কমিউনিকেশন অফ বাংলাদেশ (কব)-এর চেয়ারম্যান ও অগ্রগামী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম ফারুক মজনু।

উদ্বোধনী বক্তব্যে গোলাম ফারুক মজনু বলেন, “সুশাসনের মূল ভিত্তি হচ্ছে জবাবদিহিতা, স্বচ্ছতা ও নৈতিকতা। এজন্য দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন, রাজনৈতিক প্রভাবমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠা এবং তথ্য প্রবাহ নিশ্চিত করতে হবে।”

তিনি আরও ৯টি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন যা সুশাসন প্রতিষ্ঠার জন্য অপরিহার্য: ১. প্রশাসন ও রাজনীতিতে জবাবদিহিতা নিশ্চিতকরণ, ২. আইনের শাসন প্রতিষ্ঠা, ৩. সরকারি-বেসরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও তথ্যপ্রবাহ, ৪. শিক্ষা ব্যবস্থায় নৈতিকতা চর্চা, ৫. মেধা ও সততার ভিত্তিতে লোক নিয়োগ, ৬. নীতি প্রণয়নে জনঅংশগ্রহণ বৃদ্ধি, ৭. স্থানীয় সরকারকে শক্তিশালীকরণ, ৮. গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, ৯. পরিবেশ ও মানবাধিকার সংরক্ষণ।

আলোচনার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশবরেণ্য শিল্পীদের সমন্বয়ে সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও তরুণ প্রজন্মের প্রতিনিধিদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। অনুষ্ঠান শেষে বক্তারা দেশব্যাপী সুশাসন প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225