,

৭১ মিডিয়া ভিশনের ১৮ বছর পূর্তি উদযাপন

স্টাফ রিপোর্টার:
দেশের সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার অঙ্গনে কাজ করা অন্যতম প্রভাবশালী সংগঠন “৭১ মিডিয়া ভিশন” তাদের ১৮ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মীর হাসমত আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন জাসাসের সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক প্রফেসর ড. হামিদা খানম, এনটিভির পরিচালক ও বিএনপি চেয়ারপার্সনের পার্সোনাল ফটোগ্রাফার আলহাজ্ব নূরউদ্দিন আহমেদ, কণ্ঠশিল্পী রবি চৌধুরী, জনপ্রিয় অভিনেত্রী দিপা খন্দকার, জাসাস নেতা লিয়াকত আলী খান এবং শেরে বাংলা পথকলি স্কুলের উপদেষ্টা ও সমাজসেবক মোশাররফ হোসেন।

অনুষ্ঠানের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন কমিউনিকেশন অফ বাংলাদেশ (কব)-এর চেয়ারম্যান ও অগ্রগামী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম ফারুক মজনু। স্বাগত বক্তব্য রাখেন ৭১ মিডিয়া ভিশনের নির্বাহী চেয়ারম্যান ও জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনের নির্বাহী পরিচালক আর. কে. রিপন।

উদ্বোধনী বক্তব্যে গোলাম ফারুক মজনু বলেন, “মাদক ও সন্ত্রাস একটি জাতির জন্য ঘাতক ব্যাধি। আমাদের তরুণ প্রজন্মকে এই ভয়ংকর ছোবল থেকে রক্ষা করতে হলে সুস্থ সংস্কৃতিচর্চা এবং ইতিবাচক মিডিয়ার ভূমিকা অপরিহার্য। মিডিয়া হতে হবে জাতির পথপ্রদর্শক এবং সংস্কৃতি হতে হবে সমাজ পরিবর্তনের হাতিয়ার।”

তিনি আরও বলেন, “কমিউনিকেশন অফ বাংলাদেশ (কব) শুধুমাত্র একটি সংগঠন নয়, এটি একটি সামাজিক অঙ্গীকার। একটি সবুজ, মানবিক ও স্বপ্নময় বাংলাদেশের জন্য আমাদের আজকের প্রতিটি পদক্ষেপই হবে আগামীর ইতিহাস।”

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তাঁদের বক্তব্যে “৭১ মিডিয়া ভিশন”-এর ১৮ বছরের পথচলা এবং দেশের সংস্কৃতি ও মানবিক উন্নয়নে এর অবদানের ভূয়সী প্রশংসা করেন। বক্তারা ভবিষ্যতেও সংগঠনের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি নানা আয়োজনে মুখরিত হয়ে ওঠে এবং শেষে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225