,

বরগুনায় নৌ-বাহিনীর অভিযানে দুই মাদক কারবারি আটক

আরিফ হোসেন, বরগুনাঃ

বরগুনার তালতলীতে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে নৌ বাহিনীর সদস্য। এ সময় তাদের কাছ থেকে ৪ কেজি মাদক দ্রব্য (গাঁজা) উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তালতলী বাজারের মডেল মসজিদের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

আটক হওয়া ওই দুই মাদক কারবারি হলেন, বরগুনা সদর উপজেলার পরীর খাল গ্রামের শাহজালালের পুত্র  বিল্লাল (২৯), এবং ঢাকা মুগদা এলাকার বাসিন্দা মজিদ হাওলাদারের কন্যা রহিমা বেগম( ৫০)।

নৌ-বাহিনী সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে নৌবাহিনী জানতে পারেন তালতলী বাজারে মাদক কারবারিরা অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে নৌ-বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় দুজনকে সন্দেহ হলে তাদেরকে তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছে আনুমানিক ৪ কেজি গাঁজা পাওয়া যায়।

আটক হওয়া দু’জন প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাঁজা বিক্রির সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। তাদেরকে তালতলী থানা হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে তালতলী থানায় মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, নৌবাহিনীর সহায়তায় পরিচালিত এই মাদকবিরোধী অভিযান অত্যন্ত সফল হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225