,

বরগুনায় স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মত বিনিময়

জহিরুল হক, বরগুনাঃ

বরগুনা জেলার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যা ৭ ঘটিকায় বরগুনা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বরগুনা জেলা শাখার আহবায়ক রাজিবুল ইসলাম সোহেলের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক রাজীব আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মনিরুল আলম চৌধুরী, সহ সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ রাসেল, সহ-সাধারণ সম্পাদক মাহবুব আলম ফরাজি, তথ্য গবেষণা সম্পাদক আকবর আহমেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান সজীব, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক শাহীন মল্লিক, সদস্য আজমল হুদা মিঠু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

মতবিনিময় সভার সঞ্চালনায় ছিলেন স্বেচ্ছাসেবক দল বরগুনা জেলা শাখার সদস্য সচিব ফাইজুল মালেক সজীব।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225