মালদ্বীপে মানব সম্প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হবে

মালদ্বীপ প্রতিনিধি:

মালদ্বীপের রাজধানী মালেতে আগামী ৯ অক্টোবর অনুষ্ঠিত হবে মানব সম্প্রীতি সম্মেলন। আন্তর্জাতিক এই সম্মেলনের সর্বোচ্চ সভাপতিত্ব করবেন এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিটের নির্বাহী পরিচালক মো. গোলাম ফারুক মজনু।

সম্মেলনে অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন এশিয়ার ৫০টি দেশের বিভিন্ন রাজনৈতিক ও ব্যবসায়িক নেতা, কবি, লেখক, সাহিত্যিক ও সাংবাদিক। অনুষ্ঠানে খ্যাতিমান এশিয়ান শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক সমন্বয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যা মানব সম্প্রীতির বার্তা ছড়াবে।

মালদ্বীপের রাজনৈতিক অঙ্গনে এই সম্মেলনের কারণে ইতিমধ্যেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দেশটি এই আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে মানব সম্প্রীতি ও আন্তর্জাতিক সহযোগিতার মঞ্চ হিসেবে আত্মপ্রকাশ করবে।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225