তালতলীতে জমিজমা বিরোধের জের ধরে গৃহবধূকে মারধর

তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের গেন্ডামারা এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গৃহবধূকে বেধড়ক মারধরের ঘটনা ঘটেছে। স্থানীয়রা ওই গৃহবধূকে উদ্ধার করে চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২৫) সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, গেন্ডামারা গ্রামে ১ একর ৮০ শতাংশ জমি নিয়ে মৃত চাঁন মৃত মিয়ার ছেলে আ. বারেক (৪৮) এর সাথে নয়া মোল্লা ও ইউসুফ মোল্লা গংদের আদালত মামলা চলমান। দেওয়ানী মোকদ্দমা নং ১৯। ইউসুফ মোল্লা গং জমি জোরপূর্বক চাষাবাদের জন্য জমিতে অনুপ্রবেশ করে চাষাবাদের অপচেষ্টা চালায়। এ সময়ে আ. বারেক মিয়ার স্ত্রী এবং মোস্তফা চাষাবাদে বাধাগ্রস্ত করতে গেলে তাদেরকে মারধর করে মোল্লা গং। এতে আ. বারেকের স্ত্রী গুরুতর আহত হয়ে পরলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।

আ. বরেক মিয়া বলেন, এ জমি নিয়ে আদালত মামলা চলমান। মোল্লা গং জমিতে অনুপ্রবেশ করে চাষাবাদের অপচেষ্টা করেছে। আমি বরগুনা ছিলাম। আমার স্ত্রী সেখানে গেছে এবং তাকে মারধরের খবর পেয়ে এসেছি।

এদিকে মোল্লা গং মারধরের কথা অস্বীকার করে বলেন, মহিলাদের সাথে হাতাহাতির ঘটনা ঘটেছে। আমরা কাউকে মারধর করিনি।

তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজালাল বলেন, লেখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225